সারা দেশের মতো নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা। এই পরিস্থিতিতে ভোগান্তিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে ছাত্রদল।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ
বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য অপেক্ষমাণ চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও
খাবার স্যালাইন বিতরণ করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী
সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম
পরিচালনা করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
তীব্র গরম ও দীর্ঘ সময় লাইনে অপেক্ষার কারণে ক্লান্ত চালকদের মাঝে এ উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দেয়।
তেলের
জন্য লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক মোটরসাইকেল চালক বলেন, দীর্ঘ সময় লাইনে
দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। পানি ও স্যালাইনের ব্যবস্থা
আমাদের জন্য অনেক স্বস্তি দিয়েছে।
এ
সময় জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌর
ছাত্রদলের সভাপতি প্রার্থী জোবায়ের হোসাইন আরিফ, সদর উপজেলা ছাত্রদলের
সভাপতি প্রার্থী করিম উদ্দীন চৌধুরী বাবু’সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।
জেলা ছাত্রদলের
সভাপতি প্রার্থী এনবিএস রাসেল বলেন, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ
সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই আমাদের এই
ক্ষুদ্র উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ ধরনের মানবিক
কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল
বলেন- আমরা স্বাধীনতা বিরোধী একটি কুচক্রি মহলকে দেখেছি, যাদের সংগঠন এবং
নেতাকর্মীদের নিদিষ্ট কিছু মোটরসাইকেল রয়েছে। তারা প্রতিদিন ফিলিং
স্টেশনগুলোতে ঘুরে ঘুরে লাইনে ওই মোটরসাইকেলগুলো দীর্ঘ সারি তৈরী করে তেলের
কৃত্রিম সংকট তৈরী করছে। এই কৃত্রিম সংকট তৈরী করে তারা প্রধানমন্ত্রী
তারেক রহমানকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু তারেক রহমান এই
সংকটটি খুবই স্মার্টলি হেন্ডেল করছেন। আশা করছি শীঘ্রই এই সংকট কেটে যাবে।